কায়রো, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মোহাম্মদ মুরসি শনিবার মিশরের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেছেন। মিশরের দীর্ঘ ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হলেন তিনি।
মুরসির শপথ গ্রহণের মাধ্যমে মিশরে সাবেক সেনা কর্মকতাদের ছয় দশকের শাসনের অবসান হলো। তবে এখনও অনেক ক্ষমতা দেশটির সর্বোচ্চ সেনা পরিষদের হাতে রয়ে গেছে।
স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়। রাষ্ট্রিয় গণমাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ সাধারণত পার্লামেন্টেই হয়। কিন্তু দ্ইু সপ্তাহ আগে এই সাংবিধানিক আদালতের নির্দেশেই পার্লামেন্টের নি¤œকক্ষ ভেঙে দিয়েছে ক্ষমতাসীন সর্বোচ্চ সামরিক পরিষদ। ওই আদালতের নির্দেশে একই আদালতেই শপথ গ্রহণ করতে হলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টকে।
“আল্লাহর নামে আমি শপথ নিচ্ছি, আমি সচেতনভাবে প্রজাতান্ত্রিক মিশরের ধারাবাহিকতা রক্ষা করবো, সংবিধান মেনে চলবো এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল াকবো,” শপ নেওয়ার সময় বলেন মুরসি।
ঠিক একদিন আগে শুক্রবার মিশরের গণতান্ত্রিক আন্দোলনের প্রাণকেন্দ্র কায়রোর তাহরির চত্বরে লাখো সমর্থকের সামনে প্রেসিডেন্ট হিসেবে প্রতীকি শপথেও একই কথা বলেছিলেন তিনি।
সর্বোচ্চ সাংবিধানকি আদালতের প্রধান বিচারপতি ফারুক সোতলতান মুরসিকে শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্যান্য সর্বোচ্চ আদালতের বিচারপতিরাও উপস্থিত ছিলেন।
“আমি জনগণের স্বার্থের দিকে লক্ষ্য রাখব ও দেশের স্বাধীনতা রক্ষা করবো ও ভূখন্ডের নিরাপত্তা নিশ্চিত করবো,” শপথে বলেন মুরসি।
শপথ গ্রহণের পর মুরসি বলেন, “একটি বেসামরিক ও সাংবিধানিক রাষ্ট্রের আজ জন্ম হলো।”
অনুষ্ঠানের শুরুতে অন্যতম বিচারপতি মাহের সামি বলেন, “মিশরের পুরো ইতিহাসে এ ধরনের কোনো ঘটনার নজির নেই, মিশরের মানুষের ইচ্ছাশক্তির বলেই এটি সম্ভব হয়েছে।”
যে আদালতে প্রেসিডেন্ট মুরসির শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল তার পাশেই কায়রো হাসপাতালে দ-প্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে ভর্তি করা হয়েছে।
মিশরের সেনাবাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানের মাধ্যমে মুরসির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন সর্বোচ্চ সামরিক পরিষদের প্রধান জেনারেল তানতাবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৬৩০ ঘ.
bdnews24