২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে বন্যায় ২৭ জনের মৃত্যু, লাখো মানুষ ঘরছাড়া

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্ততপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 06:42 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্ততপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। ভারতীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার বিবিসি অনলাইন একথা জানিয়েছে। আসামের ২৭টি জেলার মধ্যে ২১ জেলা বন্যাকবলিত হয়েছে বলে স্থানীয়ভাবে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে। মৌসুমি বায়ুর প্রভাবে গত দুই সপ্তাহ ধরে আসামে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে উপচে পড়া নদীর প্রবল ¯্রােতে একটি নৌকা ডুবে আরোহী পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। বন্যাজনিত অন্যান্য ঘটনায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। আসামের কৃষিমন্ত্রী নীলমণি সেন বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, প্রায় নয় লাখ বন্যাদুর্গতকে তাদের ডুবে যাওয়া ঘরবাড়ি থেকে সরিয়ে উঁচু এলাকায় আশ্রয় দেওয়া হয়েছে। এদের অধিকাংশই বন্যাদুর্গত শিবিরের তাঁবুতে আশ্রয় নিয়েছেন। ১৯৯৮ সালের পর চলতি বছরের বন্যাই সবচেয়ে ভয়াবহ বলে নীলমণি সেন দাবি করেছেন। আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্বাস শর্মা জানিয়েছেন, প্রধান নদী ব্রহ্মপুত্রসহ সব নদনদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপে ব্রহ্মপুত্রের তীরের অনেক এলাকার পাড় ভেঙে ঘরবাড়ি তলিয়ে গেছে। আসামের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে প্রতিবেশী বাংলাদেশে প্রবল বৃষ্টিপাতে ভূমিধসের কয়েকটি ঘটনায় ১শ’ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৮ ঘ.