২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ‘মুরসি মিটার’ চালু

মিশরে নতুন ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কাজকর্ম পর্যবেক্ষণ করতে তরুণরা ‘মুরসি মিটার’ নামের একটি ওয়েবসাইট চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মিশরে নতুন ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কাজকর্ম পর্যবেক্ষণ করতে তরুণরা ‘মুরসি মিটার’ নামের একটি ওয়েবসাইট চালু করেছে। এ ওয়েবসাইটে বলা হয়েছে, মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি নির্বাচনী প্রচারাভিযানের সময় ৬৪ টি প্রতিশ্র“তি দিয়েছেন। দায়িত্ব গ্রহণের প্রথম ১শ দিনে প্রেসিডেন্ট এ সমস্ত প্রতিশ্র“তির কয়টি পূরণ করেন সে ব্যাপারে এ ওয়েবসাইট নজরদারি করবে এবং তার কাজকর্মের প্রমাণ রাখবে। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, আল আরাবিয়া পত্রিকা ‘মুরসি মিটার’ ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, “নির্বাচনী প্রচারের সময় মোহাম্মদ মুরসি যেসব প্রতিশ্র“ত দিয়েছেন তার বিপরীতে ক্ষমতা গ্রহণের পর প্রথম ১শ’ দিন তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং এর প্রমাণ রাখার চেষ্টাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।” মুরসির প্রথম ১শ’ দিনের কর্মসূচির মধ্যে রুটি, ট্রাফিক, নিরাপত্তা ও জ্বালানিসহ ৫ দফার একটি তালিকা ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়েছে। এসব সমস্যার ক্ষেত্রে মুরসির প্রস্তাবিত সমাধানগুলোরও একটি তালিকা দেওয়া হয়েছে এ ওয়েবসাইটে। যাতে এগুলোর বাস্তবায়ন ঠিকমতো হচ্ছে কিনা তা যাচাই করা যায় এবং কখন তা বাস্তবায়িত হচ্ছে তা লক্ষ্য করা যায়। মিশরে এ ধরনের ওয়েবসাইট এটাই প্রথম। গত বছর ফেব্র“য়ারিতে গণআন্দোলনের মুখে দীর্ঘদিনের শাসক হোসনি মুবারকের পতনের পর মিশরে ‘মুরসি মিটার’ চালুর এ পদক্ষেপকে আমূল পরিবর্তনের লক্ষণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। মিশরে ১৬-১৭ জুনের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে মুবারক আমলের প্রধানমন্ত্রী আহমেদ শফিককে পরাজিত করে জয়ী হয়েছেন ইসলামি দল মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মুরসি। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই সব মিশরীয়র নেতা হওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন। আর তাই প্রেসিডেন্ট হিসাবে তার আন্তরিকতা আর গণমুখিতা দেখতে তরুণরা নতুন ওই উদ্যোগ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭২১ঘ.