কলোরাডো, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে ৩২ হাজার মানুষ।
পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। কলোরাডো ¯িপ্রং ফায়ারের প্রধান রিচ ব্রাউন জানান, শহরজুড়ে ছড়িয়ে পড়া ঘন কালো ধোঁয়া। বাতাসে শুধু ধোঁয়ার গন্ধ।
পরিস্থিতির ভয়াবহতায় কলোরাডোর গভর্নর হিকেনলুপার মঙ্গলবার রাতে দাবানল কবলিত এলাকা পরির্দশন করেন। কলোরাডোর ইতিহাসে এটিই সবচেয়ে ভযাবহ দাবানল বলে মন্তব্য করেন তিনি।
দাবনালে এ পর্যন্ত অন্তত ৬ হাজার দুশো একর এলাকা পুড়ে গেছে। বাতাসের কারণে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ছে। বাড়িঘর ছেড়ে পালিয়েছে ৩২ হাজার মানুষ।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত সে সম্পর্কে কিছু এখনো জানা যায়নি।
অগ্নিনির্বাপন সংস্থার তথ্য কর্মকর্তা রব ডেয়েরবার্গ বলেছেন, এ মুহূর্তে পরিস্থিতি খুবই গুরুতর। কলোরাডো ¯িপ্রং এর উত্তরপশ্চিমাঞ্চলীয় অংশে বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে লোকজনকে সরে যেতে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৪২৬ঘ.
bdnews24