২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাই একমাত্র পথ: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারো পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরোধিতা করেছেন। যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গড়াই সামনের দিনগুলোতে একমাত্র পথ উল্লেখ করে পুতিন বলেন, অন্যথায় প্রেসিডেন্ট বারাক ওবামা আবার নির্বাচিত হলেও বিষয়টি নিয়ে বিরোধ মিটবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

লস ক্যাবোস, মেক্সিকো, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারো পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরোধিতা করেছেন। যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গড়াই সামনের দিনগুলোতে একমাত্র পথ উল্লেখ করে পুতিন বলেন, অন্যথায় প্রেসিডেন্ট বারাক ওবামা আবার নির্বাচিত হলেও বিষয়টি নিয়ে বিরোধ মিটবে না। মঙ্গলবার মেক্সিকোর লস ক্যাবোসে জি-২০ শীর্ষ সম্মেলনের শেষ দিনের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, “আমি মনে করি, ওবামা পুনর্র্নিবাচিত হলেন কি না হলেন তাতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইস্যুর কোনো সমাধান হবে না।” “আমি মনে করি, এ বিষয়ে মৌলিক পরিবর্তন সম্ভব যদি যুক্তরাষ্ট্র আমাদের প্রস্তাবে সাড়া দেয়। আমাদের প্রস্তাব হল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সমান অংশীদারিত্ব থাকবে,” বলেন পুতিন। মস্কোর অভিযোগ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে তা ২০১৮ সালের মধ্যে রুশ ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশ পথেই ধ্বংস করে দিতে পারবে। এতে ¯œায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব শক্তি-ভারসাম্য বিনষ্ট হবে। যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে পূর্ব ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোকে রক্ষার জন্যই এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গড়া দরকার। এটি রাশিয়ার জন্য কোনো হুমকি বয়ে আনবে না। চারটি পর্যায়ে ২০২০ সালের মধ্যে পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আয়োজন সম্পন্ন হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৭ঘ.