২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-২০: ইউরোপে ঋণসঙ্কট মোকাবেলার চেষ্টা

ইউরোপে বিশেষ করে ইউরোজোনের ঋণসঙ্কট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন জি-২০ সম্মেলনের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

মেক্সিকো, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইউরোপে বিশেষ করে ইউরোজোনের ঋণসঙ্কট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন জি-২০ সম্মেলনের নেতারা। মেক্সিকোয় চলছে বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনীতির দেশগুলোর সংগঠন জি-২০ শীর্ষ সম্মেলন। দু দিন ব্যাপী এ সম্মেলন শেষ হচ্ছে মঙ্গলবার। সম্মেলনের শেষ দিনে ইউরোপে অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় সর্বসম্মতভাবে কর্মসংস্থান এবং প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন নেতারা। সম্মেলনের বিবৃতিতে নেতাদের এ ব্যাপারে একযোগে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি রয়েছে। গণমাধ্যমকে দেওয়া সম্মেলনের খসড়া বিবৃতিতে একথা জানা গেছে। আর ইউরোজোনের ঋণসঙ্কট কাটাতে নেতারা ইতোমধ্যেই ইউরোপীয় দেশগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন ইউরোপের অর্থনৈতিক সমস্যা তার দেশসহ বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করছে। এ সমস্যা তার পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে বলেও তিনি উদ্বিগ্ন। আর সেকারণে অন্যান্যদের মতো ইউরো সংকট নিয়ে ওবামাও বেশ চিন্তিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১৫২ঘ.