২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ন্যাটো সেনা নিহত

আফগান পুলিশের পোশাক পরিহিত তিন ব্যক্তির গুলিতে ন্যাটোর এক সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগান পুলিশের পোশাক পরিহিত তিন ব্যক্তির গুলিতে ন্যাটোর এক সেনা নিহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। হামলাকারীরা রোববার হামলা চালানোর পর ওই অঞ্চল ছেড়ে চলে যায় বলে ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনী (আইএসএএফ) জানিয়েছে। আইএসএএফ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। আফগান সেনাদের হাতে ন্যাটোর সেনাদের নিহত হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। চলতি বছর এ ধরনের ঘটনায় ২০ জনেরও বেশি বিদেশি সেনা প্রাণ হারিয়েছে। পর্যবেক্ষকরা বলছে, এ ধরনের ঘটনায় বিদেশি সেনাদের মনোবলে চিড় ধরাচ্ছে। তবে রোববারের ওই হামলা সম্পর্কে আইএসএএফ বিস্তারিত আর কিছু জানায়নি। এমন কী বিদেশি সেনাদের জাতীয়তাও প্রকাশ করেনি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, কান্দাহার প্রদেশে এ ঘটনা ঘটেছে। ২০১৪ সালের মধ্যে আফগান বাহিনীর হাতে দেশটির নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে। এরই অংশ হিসেবে দেশটির সেনাবাহিনীকে প্রস্তুত করতে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী আফগান সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের একটি ঘাঁটিতে মার্কিন সেনাদের কোরান পোড়ানো এবং মার্চে অপর এক মার্কিন সেনার গুলিতে ১৬ নিরীহ আফগান নিহতের ঘটনায় দেশটিতে বিদেশি সেনাদের প্রতি বিরূপ মনোভাব আরো উস্কে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩৩ ঘ.