নাইজেরিয়া, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে রোববার তিনটি গির্জায় বোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
জারিয়া শহরে কয়েক মিনিটের ব্যবধানে দু‘টি বোমা বিস্ফোরণ ঘটেছে। প্রথম হামলায় এক আত্মঘাতী হামলাকারী নীল হোন্ডা গাড়ি চালিয়ে গীর্জার কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে নিহত হয় তিনজন।
এরপর হামলাকারীরা আরেকটি গীর্জায় হামলা চালায়। এতে ৪ শিশু নিহত হয়। পরে জনতা হামলাকারীদের ধরে ফেলে এবং হত্যা করে।
তৃতীয় হামলাটি হয়েছে কাদুনার শ্যালোম গীর্জায়। নিহতের মোট সংখ্যা কত তা নিশ্চিত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বহু মানুষ হতাহতের কথা বলেছে। তারা জানায়, ২০ জন নিহত হয়ে থাকতে পারে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটিতে সাধারণত ইসলামী গোষ্ঠী বোকো হারাম হামলা চালিয়ে থাকে।
কাদুনার রাজ্য গভর্নর পরিস্থিতি শান্ত করতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছেন। ওই অঞ্চলে ইসলামিক গোষ্ঠী বোকো হারাম ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১০ঘ.
bdnews24