রিয়াদ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবের যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল সউদমারা গেছেন।
সুইজারল্যান্ডের জেনেভায় তিনি মৃত্যুবরণ করেন বলে শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মাসের শেষদিকে সুইজারল্যান্ড যান৭৮ বছর বয়সী যুবরাজ নায়েফ। সৌদি আরবের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি।
রোববার মক্কায় নায়েফকে দাফন করা হবে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।
এর আগে গত ৩ জুন সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যুবরাজ সুস্থ্য আছেন এবং ‘শিগগিরই’ তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
গত অক্টোবরে যুবরাজ সুলতান বিন আব্দুল আজিজ মারা যাওয়ার পর পরবর্তী যুবরাজ হিসেবে নায়েফের নাম ঘোষণা করেন সৌদি আরবের বাদশাআব্দুল্লাহ। ৮৯ বছর বয়সী আব্দুল্লাহর পর উত্তরাধিকারসূত্রে দেশটির বাদশা হওয়ার দাবিদার ছিলেন নায়েফ।
সৌদি আরবের প্রতিষ্ঠাতাআবদুলআজিজ ইবনে সউদের প্রায় ৪০ জন ছেলের একজন নায়েফ। বর্তমান বাদশা আব্দুল্লাহও নায়েফের ভাই। ১৯৩৫ সালে রাজতন্ত্রের দেশ সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে ১৯৫৩ সাল দেশটি শাসন করেন আবদুলআজিজ ইবনে সউদ।তার মৃত্যুরপর থেকে তার ছেলেরাই উত্তরাধিকারসূত্রে পর্যায়ক্রমে সৌদি আরবের সিংহাসনে বসছে।
নায়েফের মৃত্যুতে তার ছোট ভাই সালমান দেশটির নতুন যুবরাজ হবেন বলে ধারণা করা হচ্ছে। গত নভেম্বরে ৭৬ বছর বয়সী সালমানকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী করা হয়। এছাড়া গত পাঁচ দশক ধরে রাজধানী রিয়াদের গভর্নরের দায়িত্ব পালন করছেন সালমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/১৮১৬ ঘ.
bdnews24