২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভূমিকম্পে ৮০ জনের মৃত্যুর আশঙ্কা

আফগানিস্তানে বাগলান প্রদেশের একটি গ্রামে ভূমিকম্পপরবর্তী ভূমিধসে ৮০ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার আফগানিস্তানের পর্বতময় উত্তরাঞ্চলে পরপর দুইটি ভূমিকম্পে পার্বত্য ওই গ্রামে ভূমিধসের ওই ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

কুন্দুজ, আফগানিস্তান, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে বাগলান প্রদেশের একটি গ্রামে ভূমিকম্পপরবর্তী ভূমিধসে ৮০ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার আফগানিস্তানের পর্বতময় উত্তরাঞ্চলে পরপর দুইটি ভূমিকম্পে পার্বত্য ওই গ্রামে ভূমিধসের ওই ঘটনা ঘটে। মঙ্গলবার বাগলান প্রদেশের কর্মকর্তারা এ খবর জানিয়েছেন । ৫ দশমিক ৪ ও ৫ দশমিক সাত মাত্রার ওই দু’টি ভূমিকম্পের পর পাথর ও কাদামাটির ¯্রােতে চাপা পড়ে প্রত্যন্ত গ্রামটি। এতে গ্রামের মাটির তৈরি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বাগালান প্রদেশের গভর্নর আব্দুল মাজিদ জানিয়েছেন, গ্রামটির ২২ টি বাড়ি সম্পূর্ণ চাপা পড়েছে। এখানে মাটিতে চাপা পড়া দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। “মাটিতে চাপা পড়া আর কোনো লাশ উদ্ধার করা যাবে বলে মনে হয় না,“ বলেন মাজিদ। তাদের উদ্ধারকারী দলের কাছে মাত্র একটি বুলডোজার আছে বলে জানান তিনি। “ঘটনায় হতাহতদের জন্য আমরা প্রার্থনা করছি,“ বলেন তিনি। জাতিসংঘ জানিয়েছে, কী ধরনের সাহায্য দরকার তা স্থির করার জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। আফগানিস্তানের উত্তরাঞ্চল বিশ্বের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি। ২০০২ সালে এই এলাকায় সংঘটিত অপর একটি ভূমিকম্পে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২২ ঘ.