২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ হাজার ৭শ’ কর্মী ছাঁটাই করবে অলিম্পাস

জাপানের ক্যামেরা ও চিকিৎসা সরঞ্জামাদি নির্মাণকারী প্রতিষ্ঠান অলিম্পাস আগামী পাঁচ বছরের মধ্যে ২ হাজার ৭শ’ জনকে ছাঁইয়ের ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 03:44 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের ক্যামেরা ও চিকিৎসা সরঞ্জামাদি নির্মাণকারী প্রতিষ্ঠান অলিম্পাস আগামী পাঁচ বছরের মধ্যে ২ হাজার ৭শ’ জনকে ছাঁইয়ের ঘোষণা দিয়েছে। চলতি বছরের মার্চ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি প্রায় ৪৯ বিলিয়ন ইয়েন (৭০ কোটি মার্কিন ডলার) সমপরিমাণ আর্থিক লোকসানের শিকার হয় বলে বিবিসি জানায়। অথচ ২০১২-১৩ সালে প্রতিষ্ঠানটি ৭ বিলিয়ন ইয়েন লাভ করবে বলে অনুমান করা হয়েছিল। গত বছর কোম্পানিটি ১৩০ বিলিয়ন ইয়েন লোকসানের খবরটি গোপন রাখে বলে স্বীকার করেছে। ইতোমধ্যে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল উডফোর্ডকে শুক্রবার বরখাস্ত করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। এরপরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের নাগরিক উডফোর্ড তার সাবেক সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে, তাকে অন্যায়ভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে অলিম্পাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির প্রথম বিদেশি প্রধান নির্বাহী কর্মকর্তাকে সংস্কৃতিগত দ্বন্দ্বের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। সার্জনদের ব্যবহার্য অ্যান্ডোসকপিক ক্যামেরা নির্মাণে বিশ্বের সর্ববৃহৎ এই কোম্পানিটি উচ্চহারে লোকসানের মুখে পড়েছে। সারা বিশ্ব থেকে কোম্পানিটি ২০১৪ সালের মধ্যে ৭ ভাগ কর্মী কমিয়ে আনবে, ২০১৫ সালের মধ্যে কারখানা থেকে ৩০ থেকে ১৮ ভাগ কর্মী ছাঁটাই করবে। কোম্পানিটি জানিয়েছে, অর্থনৈতিক সামর্থ্য পুনরুদ্ধার করতে চায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩৮ ঘ.