বৈরুত, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় নতুন হত্যাকাণ্ডস্থল মাজরাত আল-কুবেইর গ্রামে শুক্রবার ঢুকেছেন জাতিসংঘ পর্যবেক্ষকরা। সেখানে তাদের নজরে পড়েছে জনমানবহীন এলাকা আর হামলায় লন্ডভন্ড হয়ে যাওয়া ঘরবাড়ি।
বুধবার এ গ্রামে নৃশংস হত্যাকা- চালায় সরকারি বাহিনী। আন্দোলনকারীদের ভাষ্য, নিহত মানুষের সংখ্যা অন্তত ৭৮ জন। সরকারি বাহিনীর গোলা হামলা, ছুরিকাঘাত এবং গুলিতে তারা নিহত হয়।
এ হত্যাকান্ডের খবর পাওয়ার পরপরই জাতিসংঘ পর্যবেক্ষকরা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার গ্রামটিতে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন। সিরিয়ার সরকারি বাহিনী এবং আশেপাশের এলাকার অধিবাসীরা তাদেরকে বাধা দেয়।
কিন্তু শুক্রবার বিবিসি’র সংবাদদাতারা জানান, তারা জাতিসংঘ পর্যবেক্ষকদের প্রধান গাড়িবহর গ্রামে ঢুকতে দেখেছেন। পর্যবেক্ষকরা ছোট্ট এ গ্রামটিতে জনমানবের কোনো চিহ্ণ দেখেনি; দেখেছে শুধু পোড়া বাড়িঘর।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এর আগে এ হত্যাকা-ের নিন্দা করে সিরিয়ায় গৃহযুদ্ধ আসন্ন বলে সতর্ক করে দেন।
সরকার বিরোধীরা এ হত্যাকা-ের জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদ পন্থি মিলিশিয়াদের দায়ী করেছে। অন্যদিকে, সরকার এ ঘটনার জন্য ‘সন্ত্রাসী’দের দায়ী করেছে।
সরকার বিরোধী আন্দোলনকারীদের গোপন কয়েকটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার পর্যবেক্ষকদের কুবেইর গ্রামে ঢুকতে বাধা দেওয়ার সময়টিতে সরকারি বাহিনী বহু লাশ সরিয়ে ফেলেছে।
জাতিসংঘ গাড়িবহরে করে প্রায় ছয় জন পর্যবেক্ষক গ্রামটিতে ঢুকেছেন। তারা লাশ খুঁজে বের করার চেষ্টা করবেন। নিহতের সংখ্যা রেকর্ড করা এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ারও চেষ্টা চলবে।
হত্যাকা-ের দু’দিন পর এ তদন্ত হচ্ছে। গ্রামবাসীরা এতে খুবই আতঙ্কে থাকবে। কারণ, জাতিসংঘ পর্যবেক্ষকরা চলে গেলে তারা আবারো অরক্ষিত হয়ে পড়বে।
তবে সিরিয়ায় বিপজ্জনক পরিস্থিতিতে নিরস্ত্র পর্যবেক্ষকরাও অনেকটাই অরক্ষিত। বৃহস্পতিবার কুবেইর গ্রামের কাছাকাছি একটি এলােেকা ক বের হয়ে যাওয়ার পে তাদের লক্ষ্য করে গুলি চলেছে। ক্ষুদ্রাস্ত্রের দুই রাউন্ড গুলি তাদের যানবাহনে আঘাত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১২ঘ.
bdnews24