২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলো ও গাড়িবহর বরাদ্দ পেলেন এমপি শচীন

ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ ‘রাজ্য সভা’র সদস্য হিসেবে দেশটির কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে নয়া দিল্লি¬র প্রাণকেন্দ্রে বিনামূল্যে পাঁচ-শয়নক্ষবিশিষ্ট একটি বাংলো বরাদ্দ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

নয়াদিলি¬, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ ‘রাজ্য সভা’র সদস্য হিসেবে দেশটির কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে নয়া দিল্লি¬র প্রাণকেন্দ্রে বিনামূল্যে পাঁচ-শয়নক্ষবিশিষ্ট একটি বাংলো বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলোর পাশাপাশি তাকে সার্বক্ষণিক নিরাপত্তা ও দুটি রক্ষীগাড়িও বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা পিটিআই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা শুক্রবার ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, “তাকে (শচীনকে) এমন একটি বাংলো বরাদ্দ দেওয়া হয়েছে যা সাধারণত মন্ত্রী বা জ্যেষ্ঠ এমপি’দের দেওয়া হয়।” তবে টেন্ডুলকার বিনামূল্যে বসবাসের এ সুবিধা গ্রহণ করবেন কিনা তা এখনো অনিশ্চিত বলে জানান তিনি। বিশালাকার লনসহ ঔপনিবেশিক যুগের বাংলোটি নয়া দিল্লি¬র সবচেয়ে মনোরম রাস্তাগুলোর একটিতে অবস্থিত বলে জানা গেছে। ইতোমধ্যে সাফল্যমন্ডিত ক্রিকেট ক্যারিয়ার ও লোভনীয় স্পন্সরশিপের কারণে শত শত কোটি টাকার মালিক ভারতীয় এই ক্রিকেটার। টেন্ডুলকার সোমবার পার্লামেন্টের উচ্চ কক্ষের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। সাধারণ নাগরিকদের মধ্য থেকে বিশিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসনে এমপি মনোনীত হয়েছেন তিনি। এই প্রথম ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে কোন সক্রিয় খেলোয়াড় এমপি হিসেবে মনোনয়ন পেলেন। শপথ গ্রহণের সময় শচীন জানান, তিনি এখনো তার খোলোয়াড় জীবনের প্রতিই পুরোপুরি মনোযোগী থাকবেন। তবে খেলোয়াড় হিসেবে অবসর গ্রহণের পর পার্লামেন্টের সঙ্গে তিনি কতটা জড়িত থাকবেন তা এখনো অনিশ্চিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৭ঘ.