২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়রিয়া,নিউমোনিয়া নিয়ন্ত্রণের উদ্যোগ ইউনিসেফের

সম্মিলিত উদ্যেগের মাধ্যমে ডায়রিয়া ও নিউমোনিয়া নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

নিউ ইয়র্ক, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সম্মিলিত উদ্যেগের মাধ্যমে ডায়রিয়া ও নিউমোনিয়া নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। এ চেষ্টায় প্রতি বছর বিশ্বে ২০ লাখ দরিদ্র শিশুর জীবন বাঁচানো সম্ভব। পাঁচ বছরের কম বয়সী সবচেয়ে বেশি শিশু এই রোগে মারা যায়। শুক্রবার ইউনিসেফ একথা জানিয়েছে। ইউনিসেফেরসাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই দুই রোগে ভুগে মারা যাওয়া বেশিরভাগ শিশুই আফ্রিকার সাহারা অঞ্চলের এবং দক্ষিণ এশিয়ার। ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেছেন, “আরেকটুু জোর প্রচেষ্টা চালালেই শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় দুইটি বাধা অপসারণ করা সম্ভব। এর মাধ্যমে প্রত্যেকটি শিশুকে বেঁচে থাকা ও বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া যায়।” গবেষণায় ডায়রিয়া ও নিউমোনিয়া প্রতিরোধের লক্ষ্যে তৈরি নতুন ওষুধ বিতরণের জন্য সম্মিলিত ও নির্ভরযোগ্য পরিকল্পনা গ্রহণের তাগিদ দেওয়া হয়। নবজাতকদের অসুখ থেকে রক্ষার জন্য সবচেয়ে সহজ ও কার্যকরি পথ হিসেবে জন্মের প্রথম ছয়মাস নবজাতকদের শুধুমাত্র মায়ের দুধ পান করানোর বিষয়টি গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে বিশ্বের ৪০ শতাংশ নবজাতক এ সুবিধা থেকে বঞ্চিত বলে গবেষাণায় জানানো হয়। শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করা শিশুদের তুলনায় যারা নিয়মিত মায়ের দুধ পান করেনি সেইসব শিশুদের নিউমেনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভবনা ১৫ শতাংশ বেশি। নিউমোনিয়া ও ডায়রিয়া, যা প্রায় একই সঙ্গেই হয়, প্রতি বছর বিশ্বের পাঁচ বছরের কম বয়সী ২৯ শতাংশ শিশুর মৃত্যুর জন্য দায়ী। অর্থাৎ প্রতি বছর ২০ লাখেরও বেশি শিশু এই দু‘টি রোগে ভুগে মারা যায়। ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও ইথিওপিয়ার মতো বিশ্বের সবচেয়ে দরিদ্র ও সবচেয়ে জনবহুল পাঁচটি দেশের শিশুরাই এই পরিস্থিতির শিকার হচ্ছে সবচেয়ে বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫০ঘ.