২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার পরিস্থিতিতে হতাশ জাতিসংঘ মহাসচিব

সিরিয়ায় ভয়াবহ সহিসংতায় গভীর হতাশা প্রকাশ করে আসন্ন গৃহযুদ্ধের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 07:42 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

বৈরুত/জাতিসংঘ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় ভয়াবহ সহিসংতায় গভীর হতাশা প্রকাশ করে আসন্ন গৃহযুদ্ধের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে এক ভাষণ দেওয়ার পর বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, সহিংসতা নিরসনে সিরীয় সরকার জাতিসংঘের শান্তি পরিকল্পনা মেনে চলছে এ বিষয়ে প্রমাণ নেই। এর আগে, শান্তিদূত কফি আনান বলেছেন, সামরিক উপায়ে সংঘাত সমাধানের চেষ্টা “বিপর্যয়কর” পরিস্থিতির সৃষ্টি করবে। বুধবার সিরিয়ার মধ্যাঞ্চলে সহিংসতায় ৭৮ জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন তারা। কুবেইর গ্রামের ওই হত্যাকা-ের জন্য সরকার সমর্থিত আধাসামরিক বাহিনী ‘সাব্বিহা’কে দায়ী করেছে সরকার বিরোধীরা, আর ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী‘র ওপর দায় চাপিয়েছে সিরীয় সরকার। হউলা হত্যাকা-ে ১০৮ জন নিহত হওয়ার মাত্র দু‘সপ্তাহের মধ্যেই মধ্যাঞ্চলীয় প্রদেশ হামায় এ হত্যাকা-ের ঘটনা ঘটলো। বৃহস্পতিবার জাতিসংঘের পর্যবেক্ষক দল ঘটনাস্থল মাজরাত আল কুবেইর গ্রামে যাওয়ার চেষ্টাকালে তাদের লক্ষ করে গুলিবর্ষণ করা হয়। সিরিয়ার সহিংসতা অবসানে আনান প্রস্তাবিত ছয় দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন পর্যবেক্ষণে ২৯৭ জন নিরস্ত্র জাতিসংঘ পর্যবেক্ষক বর্তমানে সিরিয়ায় আছেন। ছয় দফা শান্তি প্রস্তাবের মধ্যে গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতিরও প্রস্তার আছে। তবে সরকার ও বিদ্রোহীরা ওই প্রস্তাব ক্রমাগত লঙ্ঘণ করায় চলমান যুদ্ধবিরতিও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৯ ঘ.