২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক-তৃতীয়াংশ ফেইসবুক ব্যবহারকারী বিরক্ত!

এক-তৃতীয়াংশ ফেইসবুক ব্যবহারকারীর সামাজিক এই ওয়েব সাইটটির প্রতি বিরক্তি এসে গেছে। এ মনোভাব ক্রমশ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

লন্ডন, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক-তৃতীয়াংশ ফেইসবুক ব্যবহারকারীর সামাজিক এই ওয়েব সাইটটির প্রতি বিরক্তি এসে গেছে। এ মনোভাব ক্রমশ বাড়ছে। এমনটিই দেখা গেছে নতুন এক জরিপের ফলে। জরিপ পরিচালনা করেছে বার্তা সংস্থা রয়টার্স ও গবেষণা প্রতিষ্ঠান ইপসস। এক হাজারের বেশি আমেরিকানদের কাছেে ক ত্য সংগ্রহের ভিত্তিতে এ ফল বেরিয়ে এসেছে। জরিপ অনুযায়ী, ১৮ থেকে ৩৪ বছর বয়স্ক লোকেরাই ফেইসবুক ব্যবহারে সবচেয়ে বেশি সক্রিয়। অন্যদিকে, ৫৫ বছরের বেশি মাত্র ২৯ শতাংশ লোক নিজেদের নিয়মিত ফেইসবুক ব্যবহারকারী বলে দাবি করেছেন। জরিপে আরো দেখা গেছে, ৮০ শতাংশ ব্যবহারকারীই ফেইসবুকে বিজ্ঞাপন দেখে কোনো পণ্য কিনেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৫ঘ.