ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যএশীয় চারটি দেশসহ চীন ও রাশিয়ার নেতারা বেইজিংয়ে আফগান সংঘাত ও বিশ্বের বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে বুধবার বৈঠক শুরু করেছেন।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন্ (এসসিও) নামে পরিচিত এই সংস্থার সদস্য চীন, রাশিয়া ও মধ্য এশীয় দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। ২০০১ সালে সংস্থাটি গঠিত হয়।
এবারের বৈঠকে অতিথি দেশ হিসেবে আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া পর্যবেক্ষক সদস্য হিসেবে বৈঠকে ইরান, মঙ্গোলিয়া, ভারত ও পাকিস্তানের নেতারাও উপস্থিত আছেন।
ছয়জাতির এ বৈঠকের বাইরে আরো কিছু দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে ধারণা করছেন বিশে¬ষকরা।
বৈঠকে প্রাধান্য পাচ্ছে আফগানিস্তানের ‘স্থিতিশীলতা’ বিষয়ক আলোচনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আফগান অস্থিতিশীলতাকে “সবার জন্য সাধারণ উদ্বেগের বিষয়” বলে বর্ণনা করেছেন।
মঙ্গলবার চীনের পিপলস ডেইলি সংবাদপত্রের এক সম্পাদকীয়তে পুতিন বলেছেন, “এসসিও’র কাঠামোর মধ্যে রাজনৈতিক সহযোগিতা দৃঢ় করার মধ্য দিয়ে অর্থনৈতিক বলয় গড়ে তোলা প্রচেষ্টাও জোরদার হবে।”
এ অঞ্চলের জঙ্গি সমস্যা মোকাবেলার জন্য এসসিও গঠন করা হলেও অনেক বিশে¬ষকই একে পশ্চিমা মিত্রজোট ন্যাটোর প্রভাব প্রতিহত করার লক্ষ্যে গঠন করা হয়েছে বলে মনে করেন।
এসসিও’র বৈঠকের আগে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছন পুতিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৪ঘ.
bdnews24