২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিন বুধবার বলেছেন, তিনি চীনের সঙ্গে যৌথ মহড়া চালানোসহ সামরিক সহযোগিতা বাড়াবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

বেইজিং, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিন বুধবার বলেছেন, তিনি চীনের সঙ্গে যৌথ মহড়া চালানোসহ সামরিক সহযোগিতা বাড়াবেন। এ সহযোগিতার দৃষ্টান্ত হিসাবে পুতিন পীত সাগরে রাশিয়া ও চীনের যৌথ নৌ মহড়া চলবে বলে জানান। বেইজিং এ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং ভাইস প্রেসিডেন্ট ঝি জিংপিং কে পুতিন বলেন, আমরা দু’দেশের সামরিক খাতে সহযোগিতা বাড়াব। তিনি বলেন, স¤প্রতি পীত সাগরে নৌবাহিনীর যৌথ সামরিক মহড়া হয়েছে। এ ধরনের মহড়া এটিই প্রথম। এরকম আরো মহড়ার মধ্য দিয়ে সহযোগিতা চালিয়ে যাওয়ার জন্য আমরা চেয়ারম্যান হু এর সঙ্গে একমত হয়েছি। পীত সাগরে চীনের পূর্ব উপকূলে এপ্রিলে ছয় দিনের যৌথ মহড়া চালিয়েছে চীন এবং রাশিয়া। এতে চীনের ১৬ টি রণতরী এবং দুটি সাবমেরিনসহ রাশিয়ার ৪ টি রণতরী অংশ নেয়। পুতিন বলেন, আন্তর্জাতিক আইনের নীতিমালার ভিত্তিতে আমরা এ অঞ্চলে একটি অবাধ এবং সমমনা নিরাপত্তা সহযোগিতা গড়ে তুলতে চাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৭ঘ.