২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৬ জঙ্গি নিহত

নাইজেরিয়ার সেনাবাহিনীর সঙ্গে মঙ্গলবার ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারমার গোলাগুলিতে অন্ততপক্ষে সন্দেহভাজন ১৬ জঙ্গি নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 07:27 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

মাইদুগুরি, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার সেনাবাহিনীর সঙ্গে মঙ্গলবার ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারমার গোলাগুলিতে অন্ততপক্ষে সন্দেহভাজন ১৬ জঙ্গি নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এ খবর জানিয়েছে। নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলী মরুপ্রবণ প্রত্যন্ত মাইদুগুরি শহরে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন রয়টার্সের একজন প্রতিবেদক। বোকো হারমা নাইজেরিয়ার একটি অংশে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। গত দুই বছরে এই মৌলবাদী জঙ্গি সংগঠনটি দেশটির নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর শত শত বোমা ও বন্দুক হামলা চালিয়েছে। আফ্রিকার সর্বাধিক জ্বালানি উৎপাদনকারী নাইজেরিয়ার নিরাপত্তার প্রধান হুমকি এই বোকো হারমা। এই গোষ্ঠীটির সঙ্গে উত্তর আফ্রিকার আল কায়েদাসহ অন্যান্য ইসলামি জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে। নাইজেরিয়ার ফিল্ড অপারেশ কর্মকর্তা কর্নেল ভিক্টর এবহালেম টেলিফোনে রয়টার্সকে বলেন, “বোকো হারমার সন্দেহভাজন কয়েকজন সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর অকস্মাৎ গুলি ছোঁড়ার চেষ্টা চালায়। কিন্তু তারা সফল হয়নি। আমরা পাল্টা গুলি চালাই। এতে অন্ততপক্ষে ১৬ জন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, সন্দেহভাজনদের কাছ থেকে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। পাশাপাশি সন্ত্রাসীদের হাতে তৈরি কিছু বোমা ধ্বংসও করা হয়েছে। তিনি বলেন, “আমাদের পক্ষের কারো কোনো ক্ষতি হয়নি।” তবে এ ব্যাপারে বোকো হারমার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত রোববার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি গির্জায় আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানোর দায় স্বীকার করেছে বোকো হারমা। ওই হামলায় অন্ততপক্ষে ১২ জনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৮ ঘ.