২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মার্কিন দূতকে তলব

যুক্তরাষ্ট্রের কূটনীতিককে ডেকে পাঠিয়ে চালকবিহীন বিমান (ড্রোন) হামলার প্রতিবাদ জানিয়েছে ক্ষুব্ধ পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 05:05 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

পাকিস্তান, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের কূটনীতিককে ডেকে পাঠিয়ে চালকবিহীন বিমান (ড্রোন) হামলার প্রতিবাদ জানিয়েছে ক্ষুব্ধ পাকিস্তান। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী এলাকাগুলোতে গত দু’সপ্তাহে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান হামলার ঘটনা ঘটেছে ৮ টি। সোমবার চালানো ড্রোন হামলার লক্ষ্য ছিল আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল লিবি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এ হামলায় লিবিসহ ১৫ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একের পর এক এ ধরনের হামলা এবং প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ হয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার ইসলামাবাদে ওয়াশিংটনের উপ-রাষ্ট্রদূত রিচার্ড হগল্যান্ডকে ডেকে পাঠায়। পাকিস্তানের ভুখন্ডে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা নিয়ে সরকারের মারাত্মক উদ্বেগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয় রিচার্ডকে। তাছাড়া, একটি বিবৃতিতে বরাবরের মতো এবারও একই কথার পুনরাবৃত্তি করে বলা হয়, ড্রোন হামলা ‘বেআইনি’। এ হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২২৫৩ঘ.