২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ জঙ্গি নিহত

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সালালা অঞ্চলের একটি তল্লাশি চৌকিতে সোমবার ভারি অস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা হামলা চালালে অন্ততপক্ষে ২০ জঙ্গি নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 04:49 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সালালা অঞ্চলের একটি তল্লাশি চৌকিতে সোমবার ভারি অস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা হামলা চালালে অন্ততপক্ষে ২০ জঙ্গি নিহত হয়। তবে এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে। গতবছরের নভেম্বরে সালালা অঞ্চলের একটি তল্লাশি চৌকিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আকাশ হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় প্রথম ওই অঞ্চলের তল্লাশি চৌকির বিষয়টি আন্তর্জাতিক মহলের আলোচনায় আসে। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়। পাকিস্তান ক্ষিপ্ত হয়ে আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো সেনাদের জন্য রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয়। সেই সঙ্গে এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে বলে। এরপর যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ককে স্বাভাবিক করতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হলেও তাতে এখনো পর্যন্ত তেমন কোনো অগ্রগতি আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৭ ঘ.