বাগদাদ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদে সোমবার একটি বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন।
বাগদাদের আল-মুয়াধাম এলাকায় শিয়া ওয়াকফ কার্যালয়গুলোর বাইরে একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিস্ফোরকবাহী গাড়ি বিস্ফোরণ ঘটালে হতাহতের ওই ঘটনা ঘটে বলে জানা গেছে।
২০০৬ ও ২০০৭ সালের তুলনায় ইরাকে সহিংসতার ঘটনা কমলেও এখনো নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকদের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা।
গত সপ্তাহেও বাগদাদে এক বোমা হামলায় ১৭ জন নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০২০ ঘ.
bdnews24