২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ৮০ সেনাকে হত্যা করেছে বিদ্রোহীরা

সিরিয়ায় সপ্তাহান্তের সংঘর্ষ এবং তল্লাশিকেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় বিদ্রোহীরা অন্তত ৮০ সেনাকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

সিরিয়া, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সপ্তাহান্তের সংঘর্ষ এবং তল্লাশিকেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় বিদ্রোহীরা অন্তত ৮০ সেনাকে হত্যা করেছে। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’কে বিদ্রোহীরা জানায়, দামেস্ক এবং ইদলিবের শহরতলীসহ সিরিয়াজুড়ে সংঘর্ষে নিহত হয়েছে ১শ’রও বেশি সেনা । তবে স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ৮০ জন সরকারি সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। অবজারভেটরি জানায়, রোববারের সংঘর্ষে কমপক্ষে ১৯ সেনা, ৮ বিদ্রোহী এবং ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে শনিবার ৫৭ সেনাসহ নিহত হয়েছে আরো ৮৯ জন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সোমবার বিদ্রোহীদের হাতে নিহত ৩০ সেনার মৃতদেহ সমাহিত করার খবর জানিয়েছে। আন্তর্জাতিক দূত কফি আনানের শান্তি পরিকল্পনা মেনে নিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিদ্রোহীদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার আল্টিমেটামের পর এতজন সেনা নিহতের এ খবর এল। আসাদ সময়সীমার মধ্যে শান্তি পরিকল্পনা না মানলে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল বিদ্রোহীরা। এ হুমকির মুখেও রোববার হউলা হত্যাযজ্ঞের দায় অস্বীকার করে দেওয়া আসাদের ভাষণ আর বিদ্রোহীদের সর্বসা¤প্রতিক এ সহিংসতায় প্রশ্নের মুখে পড়েছে আনানের শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৭ঘ.