২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে তিয়েনআনমেন বিক্ষোভের ২৩ বছর পূর্তিতে ধরপাকড়

চীনে তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনাভিযানের ২৩ বছর পূর্তি পালন করতে সমবেত আন্দোলনকর্মীদের সোমবার ধরপাকড় করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

চীন, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনাভিযানের ২৩ বছর পূর্তি পালন করতে সমবেত আন্দোলনকর্মীদের সোমবার ধরপাকড় করেছে সরকার। একইসঙ্গে বাড়ানো হয়েছে নজরদারি। ১৯৮৯ সালে সংঘটিত ওই বিক্ষোভ সম্পর্কে কোনোরকম তথ্যের প্রচার ঠেকাতে সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলো ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন কর্তৃপক্ষ। রাজধানী বেইজিং থেকে শুরু করে পূর্ব উপকূলের ফুঝু এবং দূরবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইয়াং পর্যন্ত বিস্তীর্ণ অঞ্ছল জুড়ে আন্দোলনকর্মীদের ধরপাকড় এবং স্মরণানুষ্ঠানে বাধা দিতে তৎপর হয়েছে পুলিশ। বেইজিংয়ে তিয়েনআনমেন বিক্ষোভের ২৩ বছর পূর্তি পালনে বাধা দিতে পুলিশ কয়েকশ জনকে আটক করেছে বলে জানিয়েছে মানবাধিকারকর্মীরা। ওদিকে, তিয়েনআনমেন স্কয়ারে বিক্ষোভের ঘটনায় আটক যারা এখনো চীনের কারাগারে আছে তাদেরকে মুক্তি দেওয়ার যুক্তরাষ্ট্রের আহ্বানে ‘তীব্র অসন্তোষ’ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র রোববার ওই আহ্বান জানায়। ১৯৮৯ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে তিয়েনআনমেন স্কয়ারে সমবেত বিক্ষোভকারীদের ওপর চীনের নিরাপত্তা বাহিনীর গুলিতে শ’ শ’ মানুষ নিহত হয়। চীন একে বিপ্লব ঠেকাতে বিপ্লবী অভিযান বলে এর স্বপক্ষে যুক্তি দিয়ে আসছে। এ ঘটনা স্ম রণেও জনগণকে বাধা দিয়ে আসছে চীনের কমিউনিস্ট পার্টি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৮ঘ.