২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নৃশংসতার নিন্দায় জাতিসংঘ

সিরিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা করেছেন জতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্ল¬াই। হউলায় শতাধিত মানুষ হত্যা মাবতার বিরুদ্ধে অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 04:11 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

বৈরুত, জুন ০১ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা করেছেন জতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্ল¬াই। হউলায় শতাধিত মানুষ হত্যা মাবতার বিরুদ্ধে অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন তিনি। এ ধরনের হত্যাযজ্ঞের জন্য দায়ীদের “জবাবদিহিতা নিশ্চিত করা” এবং “নৃসংসতার অবসান ঘটাতে সব ধরনের প্রচেষ্টা” চালানোর জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পিল্লাই। জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক জরুরি সভায় দেওয়া বক্তৃতায় তিনি কথাগুলো বলেন। সিরিয়ায় বাশার আল-আসাদ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ নিয়ে চারবার জরুরি বৈঠকে বসল মানবাধিকার পরিষদ। এর আগে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীরা সরকারপন্থি মিলিশিয়াদের হাতে নতুন করে আরো বেসামরিক মানুষের মৃত্যুর খবর জানিয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর কায়সারের কাছাকাছি আল-বুয়াইদা আলি-শারকিয়াতে আসাদ সমর্থক সশস্ত্র ‘সাবিহা’ গোষ্ঠী ১৩ জন কারখানার শ্রমিককে জোর করে একটি বাসে উঠিয়ে হত্যা করে বলে জানায় বিদ্রোহীরা। অনলাইনে পোস্ট করা কয়েকটি ভিডিওতে মাথা ও পেটে মারাত্মক জখম অবস্থায় কয়েকটি লাশ দেখা গেছে। তাতে বোঝা যাচ্ছে তাদেরকে খুব কাছ থেকে গুলি করে মারা হয়েছে। বিদ্রোহীদের এ ভিডিওর সত্যতা নিরপেক্ষভাবে যাচাইয়ের সুযোগ না থাকলেও গত সপ্তাহে জাতিসংঘের একদল পর্যবেক্ষকও একই ধরনের ঘটনার কথা জানিয়েছিলেন। তারা পেছনে হাতবাঁধা ১৩ টি লাশ খুঁজে পাওয়ার কথা জানান। সিরিয়ার বর্তমান পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নিয়ে গোটা অঞ্চলকে বিপজ্জনক করে তুলতে পারে বলে সতর্ক করে দিয়েছেন নাভি পিল্লাই। আন্তর্জাতিক সম্প্রদায় হউলা হত্যাযজ্ঞ তদন্ত করে দেখা এবং শান্তি পরিকল্পনায় সমর্থন না দিলে পরিস্থিতি এই বিপজ্জনক মোড় নিতে পারে বলে তিনি সতর্ক করে দেন। শুক্রবার পিল্লাই বলেন, সিরিয়ায় পুরোদস্তুর সংঘর্ষ শুরু হলে গোটা অঞ্চলই বিপদগ্রস্ত হবে। সিরিয়া সরকার বৃহস্পতিবার হউলা হত্যাযজ্ঞের তদন্ত করে এ ঘটনার জন্য শসস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত সুসান রাইস এ তদন্ত রিপোর্টকে ‘স্পষ্টতই মিথ্যা’ বলে বর্ণনা করেছেন। ওদিকে, জাতিসংঘ মানবাধিকার পরিষদ হউলা হত্যাকাণ্ডের জন্য প্রাথমিকভাবে সিরিয়া সরকার ও আসাদের অনুগত বন্দুকধারীদের দায়ী করার পর পিল্লাই এ ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানালেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৯ঘ.