লন্ডন, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের অসংখ্য কূটনৈতিক গোপন নথি ফাঁস করে হৈ চৈ ফেলা দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের পক্ষে রায় দিয়েছে লন্ডনের সুপ্রিম কোর্ট।
রায়ে বলা হয়েছে, যৌন অপরাধের অভিযোগে অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তর করা যেতে পারে।
এর আগে দু টি নিু আদালতে অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের পক্ষে রায় হওয়ার পর এবার সুপ্রিম কোর্টও একই রায় দিল।
সুইডনে ছয়টি যৌন অপরাধের অভিযোগ রয়েছে অ্যসাঞ্জের বিরুদ্ধে। ২০১০ সালে দেশটিতে তার সফরকে কেন্দ্র করে এসব অভিযোগ ওঠে।
উইকিলিকস প্রধান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সুইডেনে পাঠানোর চেষ্টার বিরুদ্ধে গত দুই বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন অ্যাসাঞ্জ (৪০)। আইনি লড়াইয়ে না জেতায় এখন ইউরোপীয় মানবাধিকার আদালতে আবেদন করতে পারেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৫৫১ ঘ.
bdnews24