২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমার তেজস্ক্রিয় দূষণ যুক্তরাষ্ট্রের টুনা মাছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের ব্লুফিন টুনা মাছে তেজস্ক্রিয় দূষণ ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ওয়াশিংটন, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের ব্লুফিন টুনা মাছে তেজস্ক্রিয় দূষণ ধরা পড়েছে। গত বছর জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি পরবর্তী ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার পর টুনা মাছে এই তেজস্ক্রিয়তার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। ফুকুশিমা দুর্ঘটনার পর প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় দূষণে আক্রান্ত হয়েছে এই ব্লুফিন টুনা। পরে তা চলে গেছে দূর সাগরে। এ মাছগুলোতে উচ্চমাত্রার তেজস্ক্রিয় সিজিয়াম- আইসোটোপ ১৩৪ ও ১৩৭ ধরা পড়েছে। ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমী অব সায়েন্স’ ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। জাপানের সাগর পাড়ি দেওয়ার সময় মাছগুলো তেজস্ক্রিয়ার শিকার হয়েছে। বিজ্ঞানীরা মাছগুলোর মাংপেশী পরীক্ষা করেছেন। ফুকুশিমার ডইচি পরমাণু প্ল্যান্টে দুর্ঘটনার মাত্র কয়েকমাস পর টুনা মাছগুলোতে যে মাত্রার তেজস্ক্রিয় দূষণ ঘটেছিল এখনকার টুনা মাছে এ তেজস্ত্রিয়তা ১০ গুণ বেশি। নিউ ইয়র্কের স্টোনি ব্র“ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক নিকোলাস ফিশার বলেছেন, এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কারণ এ গবেষণা প্রমাণ করেছে হাজার মাইল দূরত্ব সত্ত্বেও প্রতিটি অঞ্চল একে অপরের সঙ্গে সম্পর্কিত। তবে ব্লুফিন টুনা মাছে তেজস্ক্রিয় দূষণ ধরা পড়লেও গত বছর থেকে যারা এ মাছ খেয়েছেন তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বিজ্ঞানীরা। ওদিকে, পূর্ব প্রশান্ত মহাসাগরে ইয়েলোফিন টুনা মাছও বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন। কিন্তু এগুলোতে ফুকুশিমা দুর্ঘটনার আগে আর পরে কেজস্ক্রিয়তায় কোনো তফাৎ দেখতে পাননি তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২০২০ঘ.