ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড-তারকা শাহরুখ খান।
কয়েক দিন আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ শেষে এমসিএ কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন তিনি। সেজন্য ওয়াংখেড়েতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধও করা হয়েছে তাকে।
তবে রোববার রাতে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম বারের মতো আইপিএলের শিরোপা জিতে নিজের ভুল বুঝতে পেরেছেন শাহরুখ।
তিনি বলেন, “ওয়াংখেড়েতে খারাপ আচরণের জন্য আমি শিশুদের কাছে ক্ষমা চাইছি। যারা আমাকে একটু ভিন্নভাবে দেখে তাদের কাছেও ক্ষমা চাইছি। আমার ওরকম আচরণ করা উচিৎ হয়নি। আজ আমার দল জিতেছে। তাই আমার ধারণা ভক্তরা আমাকে ক্ষমা করবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩০ঘ.
bdnews24