যুক্তরাষ্ট্র, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছেলেবন্ধু ব্রিটিশ সঙ্গীতশিল্পী জেমস রাইটনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন মার্কিন অভিনেত্রী কেইরা নাইটলি।
শুক্রবার ‘পাইরেটস অব ক্যারিবিয়ান’র এই অভিনেত্রীর প্রচার কর্মকর্তা সারা কিন একথা জানান।
তিনি বলেন, “রাইটনের সঙ্গে কেইরার (২৭) বিয়ের বিষয়টি নিশ্চিত করছি আমি।”
তবে বিয়ের তারিখ বা বাগদানের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাইটন প্রায় এক বছর ধরে ব্রিটিশ ব্যান্ড ক্ল্যাক্সনের সঙ্গে কাজ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩৭ ঘ.
bdnews24