২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ১০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় ১০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

মিরানশাহ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় ১০ জন নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের এক গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা। এক কর্মকর্তা বলেন, “চালকবিহীন বিমান থেকে ওই ভবনে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আমাদের ধারণা ভবনটিতে জঙ্গিরা থাকত।” উত্তর ওয়াজিরিস্তানে একদিন আগেই একই ধরনের হামলায় সন্দেহভাজন ৪ জঙ্গি নিহত হয়। ওই এলাকায় হাক্কানি জঙ্গি গোষ্ঠীর ওপর পাকিস্তানকে হামলা চালানোর আহ্বান জানিয়ে আসছে ওয়াশিংটন। কারণ আফগানিস্তানে মার্কিন সেনাদের জন্য হাক্কানি জঙ্গি গোষ্ঠীকে সবচেয়ে বড় হুমকি মনে করে যুক্তরাষ্ট্র। কিন্তু চলমান এ মার্কিন ড্রোন হামলায় আাফগানিস্তানে ন্যাটো সরবরাহ রুট নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে অচলাবস্থা আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১২ঘ.