২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ‘মানবাধিকার লঙ্ঘনের নেপথ্যে’ সেনাবাহিনী

সিরিয়ায় সামরিক ও নিরাপত্তা বাহিনীই বেশি মানবাধিকার লঙ্ঘন করছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ তদন্ত কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

জেনেভা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সামরিক ও নিরাপত্তা বাহিনীই বেশি মানবাধিকার লঙ্ঘন করছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ তদন্ত কমিশন। এতে বলা হয়, সিরিয়ায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও সরকার এবং বিদ্রোহী দুপক্ষই মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। তবে মার্চ থেকে এ পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধ করেছে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী। বিদ্রোহী ও সরকার বিরোধীদের আস্তানা সন্দেহে বিভিন্ন স্থানে তল্লাশি ও সামরিক অভিযান পরিচালনার সময়েই সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং সেনারা মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। জাতিসংঘ মানবাধিকার পরিষদ নিয়োজিত সিরিয়া বিষয়ক নিরপেক্ষ তদন্ত কমিশনের সর্বসা¤প্রতিক এ প্রতিবেদনে মার্চ, এপ্রিল এবং মে মাসেরও কিছুদিনের মানবাধিকার লঙ্ঘনের চিত্র উঠে এসেছে। এতে দেখা গেছে, সিরিয়ার সরকারি এবং বিদ্রোহী বাহিনী দুপক্ষই নির্যাতন এবং সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড কার্যকরের মতো মানবাধিকার লঙ্ঘন করেছে। সিরিয়ার বিদ্রোহী বাহিনীর হাতে সেনা ও সরকার-পন্থি সমর্থকদের আটক হওয়া এবং নির্যাতনের শিকার হয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তাছাড়া, বন্দিদের মুক্ত করার জন্য সিরিয়ার বিদ্রোহী বাহিনীর হাতে সাধারণ নাগরিক অপহরণের ঘটনাও ঘটেছে। অন্যদিকে, মার্চ থেকে আলেপ্পো, দামেস্ক, দেরা, হামা, হোমস, ইদলিবসহ দেশজুড়ে অসংখ্য স্থানে প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহার করে নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। তাছাড়া, সরকারপক্ষত্যাগী, সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠী, তাদের পরিবার-পরিজন এবং সরকার বিরোধীদের সমর্থনদানকারীদের নির্মূলে সরকারের চালানো সামরিক অভিযানে আরো অসংখ্য নির্বিচার হত্যাকাণ্ড ঘটেছে। নিরাপত্তা বাহিনী গ্রামের পর গ্রাম ঘেরাও করে গোলা হামলা চালিয়েছে। বাড়িতে বাড়িতে তল্লাশি করেছে। এসব এক্ষত্রে কোনো কোনো পরিবারকে পুরো নিশ্চিহ্নও করে দিয়েছে সেনারা। তদন্তকারীরা বলছেন, আটকাবস্থায় এমনকি শিশুদের ক্ষেত্রেও নির্যাতনের ঘটনা এখনো ঘটছে। মানবতার বিরুদ্ধে অপরাধের নির্দেশ দিয়েছেন সন্দেহে কয়েকজন সিরীয় কর্মকর্তার গোপন তালিকা তৈরি কাে ইতোমধ্যেই তা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাইকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। এপ্রিলে সিরিয়ায় যুদ্ধবিরতি এবং এরপর তা পর্যবেক্ষণে জাতিসংঘ পর্যবেক্ষকরা দেশটিতে উপস্থিত থাকার পরও দিন দিনই বাড়ছে সামরিক সংঘাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০২ঘ.