বৈরুত. মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিবেশী দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে লেবাননের রাজধানী বৈরুতে দুইজন নিহত ও ১৮ জন আহত হয়েছে।
রোববার রাতভর এ সংঘর্ষ হয় বলে সোমবার লেবানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধিতাকারী লেবাননের একটি রাজনৈতিক দলের দুই নেতা রোববার দেশটির উত্তরাঞ্চলের একটি সেনা তল্লাসি চৌকিতে গুলিতে নিহত হওয়ার জেরে রাজধানীতে ওই সংঘর্ষ হয়।
বৈরুতের তারিক আল-জাদিদেহ এলাকায় এ সংঘর্ষের সময় রকেট চালিত গ্রেনেড ও ভারী অস্ত্র থেকে গুলিবর্ষণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৪২১ ঘ.
bdnews24