২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির স্কুলে বোমা, নিহত ১

ইতালির একটি স্কুলের সামনে বোমা বিস্ফোরণে এক বালিকা নিহত ও ছয় জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

রোম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালির একটি স্কুলের সামনে বোমা বিস্ফোরণে এক বালিকা নিহত ও ছয় জন আহত হয়েছেন। শনিবার দক্ষিণ ইতালির ব্রিন্দিসি শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইতালির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা । ব্রিন্দিসির একটি ভোকেশনাল স্কুলের সামনে সকাল ৮টার দিকে বোমাটি বিস্ফোরিত হয়। ছাত্রছাত্রীরা তখন স্কুলে আসছিল। জানিয়েছে বিবিসি। ঘটনাস্থলে একটি না দুইটি বোমার বিস্ফোরণ ঘটেছে তা পরিষ্কার নয় জানিয়ে ওই কর্মকর্তা বলেন, “বিস্ফোরণের আলামত থেকে বোঝা গেছে বোমাটি শক্তিশালী ছিল।” আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্কুলের বাইরে ডাস্টবিনে একটি ব্যাগের ভিতর বোমাটি লুকানো ছিল বলে ব্রিন্দিসির স্থানীয় সংবাদ সূত্রের উল্লেখ করে জানিয়েছে বিবিসি। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫১২ ঘ.