২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দমেস্কে গাড়িবোমা হামলায় আল কায়েদা জড়িত: বান

সিরিয়ার রাজধানী দামেস্কে গত সপ্তাহের গাড়িবোমা হামলার জন্য আল কায়েদাই দায়ী বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

আম্মান, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কে গত সপ্তাহের গাড়িবোমা হামলার জন্য আল কায়েদাই দায়ী বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ১০ মে’র ওই হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়। আহত হয় ৩৭২ জন। বৃহস্পতিবার বান বলেন, “কয়েকদিন আগেই একটা বিশাল, মারাত্মক ও বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে। আল কায়েদাই এর পেছনে আছে বলে আমি মনে করি।” বান আরো বলেন, সিরিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে নিয়োজিত নিরস্ত্র পর্যবেক্ষকদের ওপরও দুটো হামলা হয়েছে। যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে সিরিয়ায় আছে ২৫৭ জন পর্যবেক্ষক। নিউ ইয়র্কের জাতিসংঘ দপ্তরে বান বলেন, পর্যবেক্ষক মোতায়েনের কিছু ক্ষতিকর প্রভাব দেখা গেছে। সহিংসতার ঘটনা কমেছে। কিন্তু এটাই যথেষ্ট নয়। সব সহিংসতা বন্ধ হয়নি। তবে জাতিসংঘ সিরিয়ার জনগণের সুরক্ষায় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৮ঘ.