২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে বিনিয়োগের ওপর মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত

মিয়ানমারের রাজনৈতিক সংস্কারে সাড়া দিয়ে দেশটির ওপর আরোপিত বিনিয়োগ নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ওয়াশিংটন, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের রাজনৈতিক সংস্কারে সাড়া দিয়ে দেশটির ওপর আরোপিত বিনিয়োগ নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওয়াশিংটন সফররত মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মুঙ লউয়িনের উপস্থিতিতে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা স্থগিতের এ ঘোষণা দেন। গত কয়েকদশকের মধ্যে মিয়ানমারের কোনো শীর্ষ কর্মকর্তার এটাই প্রথম ওয়াশিংটন সফর। ঘোষণায় হিলারি বলেন, “আমরা নিষেধাজ্ঞা স্থগিত করছি। আজ আমাদের দিক থেকে এটাই সবচেয়ে সঠিক পদক্ষেপ বলে আমরা মনে করি।” তিনি আরো বলেন, “আজ আমরা আমেরিকান ব্যবসায়ী স¤প্রদায়কে বলছি, বার্মায় বিনিয়োগ করুন এবং দায়িত্বের সঙ্গে তা করুন।” মিয়ানমারের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ অনুমোদনের জন্য ওয়াশিংটন একটি সাধারণ লাইসেন্স ইস্যু করবে বলে এ সময় জানান হিলারি। যুক্তরাষ্ট্রের জ্বালানি, খনিজ ও আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলো এখন মিয়ানমারে অবাধে বিনিয়োগের সুযোগ খুঁজতে পারবে বলেও জানান তিনি। তবে মিয়ানমারের নিষেধাজ্ঞা বিষয়ে যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনগুলো বলবৎ থাকবে বলেও জানিয়েছেন হিলারি। সংস্কার অব্যাহত রাখতে মিয়ানমার সরকারের ওপর চাপ তৈরির জন্যই আইনগুলো বহাল রাখা হবে। “ইন্স্যুরেন্স পলিসি হিসেবে প্রাসঙ্গিক আইনগুলো আমরা রেখে দেব। কিন্তু ব্যবসা ও বিনিয়োগের সুযোগ তৈরির জন্য আমরা আমাদের প্রতিশ্র“তি দ্রুত বাস্তবায়ন করব,” বলেন হিলারি। বিষয়টি ব্যাখ্যা করে প্রেসিডেন্ট বারাক ওমাবা বলেন, “যারা মানবাধিকার লঙ্ঘণ করে, দুর্নীতিতে জড়িত, শান্তি ভঙ্গকারী বা সংস্কার কর্মসূচি বাধাগ্রস্ত করে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কন্নোয়ন করে লাভবান হতে পারবে না।” মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানান হিলারি। মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তিনি দেশটির নতুন বেসামরিক সরকারের প্রতি আহ্বান জানান। কয়েকজন মার্কিন আইনপ্রণেতা মিয়ানমারে বিনিয়োগ নিষেধাজ্ঞা স্থগিতের প্রসংশা করলেও সিদ্ধান্তটির সমালোচনা করেছে মানবাধিকার কর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৩৪ঘ.