২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহ কমছে

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাল্যবিবাহের হার কমছে। এ প্রবণতা কিশোরী স্বাস্থ্য উন্নয়নে ইতিবাচক বলেই মনে করছেন গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

নিউ ইয়র্ক, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাল্যবিবাহের হার কমছে। এ প্রবণতা কিশোরী স্বাস্থ্য উন্নয়নে ইতিবাচক বলেই মনে করছেন গবেষকরা। সা¤প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে এখন খুব কম মেয়েরই ১৪ বছরের আগে বিয়ে হয়। অধ্যাপক অনিতা রাজের নেতৃত্বে গবেষণাটি পরিচালনা করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান ডিয়াগো স্কুল অব মেডিসিনের একদল গবেষক। তিনি ও তার সহকর্মীরা মঙ্গলবার এক চিঠিতে গবেষণার ফল ‘জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশনে’র সম্পাদককে জানান। রাজ বলেন, “কম বয়সী মেয়েদের বিয়ের হার নাটকীয় হারে কমেছে, কিন্তু বেশি বয়সীদের ক্ষেত্রে আমরা তেমন কোন পরিবর্তন পাইনি।” গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ১৯৯১ থেকে ১৯৯৪ সালের দিকে ১৪ বছরের মধ্যেই ৩৪ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যেত। ২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে এ হার কমে প্রায় ১৯ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে ভারতে ১৪ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার ১০ শতাংশ থেকে কমে ৬ শতাংশ হয়েছে। অন্যদিকে, পাকিস্তানে এ হার কমে ৬ শতাংশ থেকে ৩ শতাংশে দাঁড়িয়েছে। কম বয়সে বিয়ের হার কমে যাওয়ার কারণ প্রসঙ্গে রাজ রয়টার্সকে বলেন, বিয়ের আগে পড়াশোনা শেষ করার জন্য মেয়েদের উৎসাহিত করায় এ হার কমেছে। এর ফলে কিশোরী স্বাস্থ উন্নয়নের সম্ভাবনাও বাড়ছে। কম বয়সে বিয়ে হলে গর্ভকালীন জটিলতা ও শারিরীক নিগ্রহের আশঙ্কা বাড়ে। এছাড়া সন্তান জন্মদানের পর কিশোরী মায়েদের বিষণœতায় ভোগার আশঙ্কা বেশি এবং অনেক ক্ষেত্রে তারা অপরিণত বাচ্চার জন্ম দেয়। রাজ তার পূর্ববর্তী এক গবেষণায় বলেছেন, দরিদ্র ও অল্প শিক্ষিত মেয়েদেরই কম বয়সে বিয়ের ঝুঁকি সবচেয়ে বেশি। স্বাস্থ্য ঝুঁকি কমাতে ও নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ, ভারত ও নেপালে ১৮ বছরের আগে এবং পাকিস্তানে ১৬ বছরের আগে মেয়েদের বিয়ে আইনত নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু রাজ জানিয়েছেন, বিশেষত গ্রামীণ এলাকায় বেশির ভাগ ক্ষেত্রেই এ আইন উপেক্ষা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/এলকিউ/১৯৩০ঘ.