২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মিশেল!

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ২০০০ সালে ডিভোর্স দিতে চেয়েছিলেন মিশেল ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 04:30 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

লন্ডন, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ২০০০ সালে ডিভোর্স দিতে চেয়েছিলেন মিশেল ওবামা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নির্বাচনে বারাক ওবামা শিকাগো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার ব্যাপারে মিশেলের পরামর্শ উপেক্ষা করায় এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এমনই দাবি করা হয়েছে নতুন এক বইয়ে। মিশেলের এ সিদ্ধান্তে ওবামা এতটাই বিষন্ন হয়ে পড়েছিলেন যে বন্ধুদের আশঙ্কা ছিল তিনি হয়তো আত্মহত্যাও করতে পারেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। শিকাগো থেকে ৪ মেয়াদে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হওয়া ববি রাশের সঙ্গে ওবামাকে প্রতিদ্বন্দ্বিতায় না নামার পরামর্শ দিয়েছিলেন মিশেল। কিন্তু ওবামা তা মানায় মিশেল মনক্ষুন্ন হয়ে তাকে ডিভোর্স দেওয়ার জন্য কাগজপত্র প্রস্তুত করেছিলেন। ওই সময় তাদের বিয়ের ৮ বছর চলছিল। “দ্য অম্যাচিউর” শিরোনামের বইয়ে কথাগুলো লিখেছেন এডওয়ার্ড ক্লেইন। ক্লেইন লিখেছেন, “ওই নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয়ে অত্যন্ত ভেঙে পড়েছিলেন ওবামা। জড়িয়ে গিয়েছিলেন ঋণের জালে। এ অবস্থায় তিনি মানসিক স্বস্তির জন্য মিশেলর কাছেই আশ্রয় খুঁজেন।” “কিন্তু তখন তাকে (ওবামাকে) সমবেদনা জানানোর মনোভাব ছিল না মিশেলের।” তার পরামর্শ অনুযায়ী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা না করায় এবং অর্থনৈতিক ক্ষতির জন্য ওবামার ওপর ক্ষিপ্ত ছিলেন তিনি। ফলে তাদের সম্পর্কে টানাপোড়ের তৈরি হয় এবং ওবামাকে ডিভোর্স দিতে উদ্যত হন মিশেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৫ ঘ.