কাঠমাণ্ডু মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নেপাল অচলাবস্থা কাটিয়ে ২৭ মে সময়সীমার মধ্যেই নতুন সংবিধান চূড়ান্ত করতে চলেছে বলে জানিয়েছে রাজনৈতিক দলগুলো।
এতে করে দেশটিতে দীর্ঘদিনের অস্থিতিশীলতার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ কিছু ইস্যু এখনো অমীমাংসিত থাকায় সংবিধান প্রনয়ণের পথে আবারো বিঘœ সৃষ্টির আশঙ্কা করছেন বিশে¬ষকদের কেউ কেউ।
২০০৬ সালে মাওবাদী বিদ্রোহের অবসান এবং এর দুবছর পর রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পরও নেপালে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের কারণে নেপালের মাওবাদী অধুষ্যিত গণপরিষদ বেশ কয়েকবার বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দেশের প্রথম প্রজাতান্ত্রিক ফেডারেল সংবিধান প্রনয়ণ করতে ব্যর্থ হয়েছে।
নতুন সংবিধানে ফেডারেল রাষ্ট্র নেপালের প্রদেশ কয়টি হবে, সেগুলোর গঠন এবং নাম কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ চলে আসছে।
কিন্তু মঙ্গলবার মাওবাদী ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর নেপালি কংগ্রেস পার্টির নেতা রাম চন্দ্র পৌদেল বলেন, “১১ টি রাজ্য গঠন এবং সেগুলোর নামের ব্যাপারে মতৈক্য হয়েছে।”
“তার মানে হচ্ছে, আমরা সময়মত সংবিধান রচনা করতে পারব” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১৪২ঘ.
bdnews24