২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করছেন জেপিমর্গানের নির্বাহীরা

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপিমর্গান চেজে’র শীর্ষ নির্বাহী কর্মকর্তারা এ সপ্তাহে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

নিউইয়র্ক, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপিমর্গান চেজে’র শীর্ষ নির্বাহী কর্মকর্তারা এ সপ্তাহে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’। ভুল ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কারণে শুক্রবার ব্যাংকটি ২০০ কোটি ডলার লোকসানের ঘোষণা দেওয়ার পর নির্বাহীরা পদত্যাগের এ সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাংকের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ইনা ড্রিউসহ আরো দুই শীর্ষ নির্বাহী কর্মকর্তা এসিলেস মাকরিস এবং হ্যাভিয়ার মার্টিন-আর্তাজো পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে পত্রিকাটি। তবে এর আগেজেপিমর্গানের প্রেসিডেন্ট জেমি ডিমন শীর্ষ নির্বাহী ড্রিউ’ এর পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেছেন বলেও জানানো হয়েছে খবরে। জেপিমরগানের লোকসানের খবর জানাজানি হওয়ার পর বেশ কয়েকবারই ড্রিউ পদত্যাগ করতে চেয়েছিলেন। গত বৃহস্পতিবার রাতে জেপিমরগানের লোকসানের খবর জানা যায়। এরপর পরই জেপি মরগান চেজের শেয়ার দর এক লাফে ৭ শতাংশ পড়ে যায়। জেমি ডিমন বলেছেন, এ পরিস্থিতিতে তারা যার পর নাই বিব্রত। গ্রাহক ও শেয়ার মালিকদের কাছে ক্ষমা চেয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু বিনিয়োগের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের কারণেই এই ক্ষতির মুখে পড়তে হয়েছে কোম্পানিকে। এই লোকসানের পরিমাণ আরো ১০০ কোটি ডলার বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ব্রিবত ডিমন। আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে সুনামধারী ব্যাংক জেপি মরগানকে গত বিশ্ব মন্দার সময়ও এ রকম বিপদে পড়তে হয়নি। হঠাৎ ব্যাংকটির এই বিপুল পরিমাণ লোকসানের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে অন্যান্য ব্যাংকের শেয়ারেরও দরপতন হয়েছে। জেমি ডিমন সংবাদ সম্মেলনে জানান, জেপি মরগানের নিউ ইয়র্ক ও লন্ডন কার্যালয় যেসব বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সেগুলো ছিল ধারণার চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং কম কার্যকর। “এগুলো অমার্জনীয় ভুল, এভাবে আমাদের ব্যবসা চলে না”, বলেন প্রধান নির্বাহী। বিনিয়োগকারী ও শেয়ার মালিকদের উদ্দেশে তিনি বলেন, “এই ক্ষতি আমাদের মেনে নিতেই হচ্ছে। তবে এটা আমরা কাটিয়ে উঠব, এগিয়ে যাব। এই ভুল থেকে আমরা শিক্ষা নেব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৯ঘ.