কাঠমান্ডু, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছে।
১৬ জন ভারতীয় ও ডেনমার্কের দুই নাগরিকসহ ২১ জন আরোহী নিয়ে সোমবার হিমালয় পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয়।
কাঠমান্ডু বিমানবন্দরের কর্মকর্তা মহেশ শ্রেষ্ঠ বলেন, “নিহতদের মধ্যে ১৩ ভারতীয় ও দুইজন নেপালি রয়েছেন।”
তিনি বলেন, আহত ছয় আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নিকটবর্তী পোখারা শহরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ডেনমার্কের দুই নাগরিকও আছেন।
ওই বিমানে নেপালের দুই জন বৈমানিক ও একজন কেবিন ক্রু ছিলেন বলে জানান তিনি।
রাজধানী কাঠমান্ডুর ১২৫ মাইল উত্তরপশ্চিমের জমসম বিমানবন্দরে অবতরণের সময় অগ্নি এয়ার কোম্পানির বিমানটি একটি পর্বতে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ওই এলাকার শীর্ষ সরকারি কর্মকর্তা লক্ষ্মী রাজ শর্মা।
এর আগে গত সেপ্টেম্বরে হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট দেখে ফেরার পথে কাঠমান্ডুর কাছে বিমান বিধ্বস্ত হয়ে ১৯ পর্যটক নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএইচ/১৪২০ ঘ.
bdnews24