২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসামরিক আফগান মৃত্যু ২০ শতাংশ কমেছে: জাতিসংঘ

আফগানিস্তানে এ বছরের প্রথম চার মাসে বেসামরিক আফগান মৃত্যুর হার ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 02:35 PM

Updated : 25 Apr 2022, 09:19 PM

কাবুল, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে এ বছরের প্রথম চার মাসে বেসামরিক আফগান মৃত্যুর হার ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার আগ মুহুর্তে এটি দেশটির জন্য নিঃসন্দেহে সুসংবাদ।

কারণ, বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় বিদেশি সেনাদের ওপর অনেকটাই বিতশ্রদ্ধ আফগানিস্তানের সাধারণ জনগণ।

আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত জান কুবিস বৃহস্পতিবার বলেছেন, “বেসামরিক আফগান মৃত্যু কমার অনেক কারণ আছে। সম্ভবত প্রথম চার মাসে লড়াই কম হয়েছে।”

“দ্বিতীয়ত, সত্যিকার অর্থে সরকার সমর্থক বাহিনী ও বিশেষত আন্তর্জাতিক বাহিনী বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা কমানোর উদ্যোগ নিচ্ছে।”

কুবিস আরো বলেন, “দুর্ভাগ্যজনকভাবে এখনো হতাহতের ঘটনা ঘটছে, কিন্তু সেগুলো হাতেগোণা।”

তবে এ বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট কতজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে সে সংখ্যা জানাতে অস্বীকৃতি জানান তিনি।

তবে বেসামরিক নাগরিক মৃত্যুহার এক বছর আগে এই একই সময় থেকে ২০ শতাংশ কমে আসতে শুরু করে বলে জানানো হয়েছে খবরে ।

উল্লে¬খ্য, ২০১১ সালে রাস্তার ধারে পেতে রাখা বোমা, আত্মঘাতী হামলা ও অন্যান্য রক্তক্ষয়ী সংঘর্ষে দেশটিতে ৩ হাজারের বেশি বেসামরিক লোক নিহত এবং আরো ৪ হাজার ৫০০ লোক আহত হয়েছিল। এ হার আগের বছর ২০১০ এর তুলনায় ছিল ৫ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩২ঘ.