২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়া সভ্যতার চান্দ্রবর্ষ পঞ্জিকার সন্ধান

মায়া সভ্যতার চান্দ্রর্বষ পঞ্জিকার সন্ধান পেয়েছেন প্রতœতত্ত্ববিদরা। গুয়েতেমালার ঘন জঙ্গলে লতাপাতার নিচে চাপা পড়া একটি ছোট বাড়ির দেয়ালে লেখা ওই পঞ্জিকা পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ওয়াশিংটন, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মায়া সভ্যতার চান্দ্রর্বষ পঞ্জিকার সন্ধান পেয়েছেন প্রতœতত্ত্ববিদরা। গুয়েতেমালার ঘন জঙ্গলে লতাপাতার নিচে চাপা পড়া একটি ছোট বাড়ির দেয়ালে লেখা ওই পঞ্জিকা পাওয়া গেছে। একইসঙ্গে অঙ্কনচিত্র এবং জ্যোতির্বৈজ্ঞানিক আঁকিবুকিও দেখতে পাওয়া গেছে দেয়ালে। এই অঙ্কনশিল্প এবং পঞ্জিকা নবম শতাব্দীর শুরুর দিকে মায়া সভ্যতার সবচেয়ে পুরনো নিদর্শন বলে ধারণা করা হচ্ছে।। মায়া সভ্যতার পঞ্জিকায় ২০১২ সালে পৃথিবীর অবসান ঘটার পূর্বাভাস রয়েছে এমন দাবির প্রেক্ষিতে এ পঞ্জিকাগুলো স¤প্রতি গুরুত্ব পাচ্ছে। অনেকেই বলে থাকেন পৃথিবী শেষের দিনটি হচ্ছে ২০১২ সালের ২২ ডিসেম্বর। ঠিক এমন একটি সময়েই গুয়েতেমালার জুলতানে মায়া সভ্যতার সবচেয়ে পুরোনো পঞ্জিকা আর অঙ্কনশিল্পের নতুন এই ভান্ডারের সন্ধান মিলল। এ পঞ্জিকাটিতে ৭ হাজারেরও বেশি সময় পরের হিসাব-নিকাশ করার চেষ্টা চলেছে চক্রাকার জ্যোতির্বৈজ্ঞানিক চিহ্ন দিয়ে। সংশ্লিষ্ট গবেষকদের মতে, ২০১২ সালের ডিসেম্বরের ওই দিনটি মায়াদের নতুন একটি বর্ষপঞ্জি শুরুর দিন। যাকে মায়ানদের ভাষায় ‘বাকতুন’ বলা হয়। তারা বলছেন, মায়াদের বর্ষপঞ্জীতে ব্যাপক সময়ের ধারণা দেওয়া আছে। মায়ারা শতকোটি, লক্ষকোটি ও কোটিকোটি ভবিষ্যৎ বছরের উল্লেখ করেছেন যা আমাদের মাথায় ঠিক ধরে না। ছয়টি চান্দ্রমাসের ভিত্তিতে ছয় মাস যোগ করে বর্ষপঞ্জীটিতে সময়ের হিসাব করা হয়েছে। হিসাবের ফাঁকে ফাঁকে মায়া দেবতাদের বৈশিষ্ট্যমন্ডিত ছবি আঁকা রয়েছে। এই দেবতারা সময়ের এক একটি পর্বের দেবতা। গুয়েতেমালার জুলতানে মায়া সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম পাওয়া যায় ১৯১২ সালে। পরবর্তীতে ১৯২০ এবং ১৯৭০ সালে মানচিত্রের সাহায্যে এ সভ্যতার ধ্বংসাবশেষের পুরো স্থানটি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হয়। ২০০৫ সালে সন্ধান পাওয়া যায় মায়া সভ্যতার সবচেয়ে পুরোনো একটি প্রাচীরচিত্রের। এরপর ২০১০ সালে জুলতানে খুঁজে পাওয়া যায় একটি বাড়ির কাঠামো। সেই কাঠামোটি এখন খুঁড়ে তোলা হয়েছে। এর ৪ টি দেয়ালের মধ্যে ৩ টিই অক্ষুন্ন আছে। ঠিক আছে বাড়ির ছাদও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০০৫ঘ.