২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বন্দুকধারীদের হামলা

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে মঙ্গলবার বন্দুকধারীরা হামলা চালিয়েছে। সাবেক বিদ্রোহীরাই এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

লিবিয়া, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে মঙ্গলবার বন্দুকধারীরা হামলা চালিয়েছে। সাবেক বিদ্রোহীরাই এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর মেডিয়া অফিসের কর্মকর্তা মোহামেদ আলসাবি বিবিসি’ কে বলেন, ভবনের ভেতরে গুলি চলেছে। সশস্ত্র এক মিলিশিয়া ভবনে ঢুকে গুলি চালাতে শুরু করে বলে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। প্রধানমন্ত্রী আব্দুররহিম আল-কিব ওই সময় কার্যালয়ে ছিলেন কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। তবে ভবনের ভেতরে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছে। অর্থমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীসহ ভবনের বেশির ভাগ মানুষই পালিয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। বন্ধ করে দেওয়া হয়েছে ভবন অভিমুখী রাস্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/২০৫০ঘ.