বেইজিং, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিনিধির ভিসা নবায়ন না করায় চীনে ইংরেজি ব্যুরো বন্ধ করে দিয়েছে আল জাজিরা।
গত ১৩ বছরের মধ্যে এই প্রথম কোনো অনুমোদিত বিদেশি সাংবাদিকের ভিসা নবায়নে অস্বীকৃতি জানাল চীন ।
আল জাজিরার প্রতিনিধি মেলিসা চ্যানের ভিসা নবায়ন করেনি চীন। তিনি আল জাজিরার ইংরেজি সংবাদের জন্য সংবাদ পাঠাতেন। ২০০৭ থেকে সংস্থাটির প্রতিনিধি হিসেবে তিনি বেইজিং ছিলেন।
এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। চ্যানও এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
আল জাজিরায় স¤প্রচারিত কিছু প্রতিবেদনের বিষয়ে আগেই অসন্তোষ জানিয়েছিল চীন। এর মধ্যে একটি তথ্যচিত্র নিয়ে কড়া আপত্তি জানিয়েছিল দেশটি। এসব ঘটনা চীনা কর্তৃপক্ষের সিদ্ধান্তের পেছনে কাজ করতে পারে বলে জানিয়েছে চীনে বিদেশি সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিদের ক্লাব এফসিসিসি।
এফসিসিসি জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিক চ্যান চীনের কিছু নিয়মনীতি অবজ্ঞা করেছিল বলে চীনা কর্তৃপক্ষ দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১৪১৩ ঘ.
bdnews24