২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লিতে হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ভারতের কলকাতায় রাত কাটিয়ে সোমবার রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

নয়াদিল্লি, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ভারতের কলকাতায় রাত কাটিয়ে সোমবার রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নয়াদিল্লি গেলেন তিনি। মমতার সঙ্গে বিদেশি বিনিয়োগ নিয়ে কোনো কথা না হলেও মার্কিন বিনিয়োগ নিয়ে গঠনমূলক আলোচনা হওয়ার খবর পাওয়া গেছে। এবার নয়াদিল্লির বৈঠকে তার আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে ইরান এবং বিদেশি বিনিয়োগ ইস্যু। নিষেধাজ্ঞা কবলিত ইরান থেকে তেল আমদানি কমানোর জন্য ভারতের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে হিলারি নয়াদিল্লি সফর করছেন। তিনি ইতোমধ্যেই ভারতকে ইরান থেকে কম তেল আমদানির আহ্বান জানিয়েছেন। এ বিষয়টিসহ সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিধিবিধান শিথিল করা নিয়ে দুপক্ষে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের জেরে দেশটির ওপর সদ্য তেল নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। কিন্তু ভারতে অশোধিত তেলের সবচেয়ে বেশি সরবরাহ আসে ইরান থেকে। ফলে ভারত প্রকাশ্যে ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। কারণ, সৌদি আরবের ওপর তেলের ওপর ভারত বেশি মাত্রায় নির্ভর করার পক্ষপাতি নয়। আর যুক্তরাষ্ট্রের চাপের কাছেও মাথা নত না করার বিষয়টি জাহির করতে চায় তারা। ফলে দু’দেশের সম্পর্কে জটিলতা তৈরি করছে এ বিষয়গুলো। তবে স¤প্রতি ভারত গোপনে স্থানীয় তেল শোধনাগারগুলোকে ইরানি তেল আমদানি ১৫-২০ শতাংশ কমাতে শুরু করার জন্য তাগাদা দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। হিলারি বলেছেন, পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের ওপর চাপ বহাল রাখার কারণেই ইরানি তেলের ক্রেতা ভারত, চীন এবং জাপানের মতো দেশগুলোকে কম তেল কেনার আহ্বান জানানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৭ঘ.