২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গোপনে বন্দিদের মুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে একটি সামরিক বন্দিশিবির থেকে গোপানে বন্দিদের মুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহী গ্র“পগুলোর সঙ্গে আলোচনার আওতায় বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে বলে সোমবার জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ওয়াশিংটন, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে একটি সামরিক বন্দিশিবির থেকে গোপানে বন্দিদের মুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহী গ্র“পগুলোর সঙ্গে আলোচনার আওতায় বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে বলে সোমবার জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। আলাপ আলোচনার মধ্য দিয়ে আফগানিস্তান যুদ্ধের ইতি টানার চেষ্টায় চলছে এ বন্দিমুক্তি। আফগান যুদ্ধ শেষ করাটা ওবামা প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা। দ্য পোস্ট জানায়, আফগানিস্তানের পারওয়ান বন্দিশিবির থেকে বন্দিদের মুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিউবার গুয়ানতানামো বে’র বন্দিশিবিরের মতো এ বন্দিশালা থেকে বন্দি মুক্তি দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন পড়ে না। বরং গোপনেই তা করা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, আফগানিস্তানের সংঘাতপূর্ণ প্রদেশগুলোতে সহিংসতা কমাতে গত কয়েক বছর ধরে বন্দিদের দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য মার্কিন কর্মকর্তাদের অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। মুক্তি পাওয়া বন্দিরা বেশিরভাগই জঙ্গিদলের যোদ্ধা। সহিংসতা পরিহারের প্রতিশ্র“তি না দিলে আইনি ব্যবস্থার আওতায় তাদের মুক্তি হওয়া সম্ভব ছিল না। যুক্তরাষ্ট্র গোপনে এরই মধ্যে যাদেরকে মুক্তি দিয়েছে তারা পরবর্তীতে ফের মার্কিন ও আফগান সেনাদের ওপর হামলা চালানোয় লিপ্ত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানাননি মার্কিন কর্মকর্তারা। এছাড়া ‘কৌশলগত বন্দিমুক্তি’ কর্মসূচির আওতায় কতজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে সে ব্যাপারেও মুখ খোলেননি মার্কিন কর্মকর্তারা। তবে তারা বলছেন, এ ধরনের ঘটনা সাধারণত ঘটে না। গত কয়েক বছর ধরে এ কর্মসূচি চলছে বলে জানান তারা। বিডিনি্জুে টায়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩১ঘ.