২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল-কায়েদা প্রধান জাওয়াহিরি পাকিস্তানে: হিলারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, আল-কায়েদার নতুন প্রধান আইমান আল-জাওয়াহিরি পাকিস্তানে লুকিয়ে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, আল-কায়েদার নতুন প্রধান আইমান আল-জাওয়াহিরি পাকিস্তানে লুকিয়ে আছেন। সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে হিলারি বলেন, “আমরা আল-কায়েদাকে পঙ্গু করে দিতে চাই। আমাদের বিশ্বাস জাওয়াহিরি পাকিস্তানে আছেন।” টাইমস অফ ইন্ডিয়া এ কথা জানিয়েছে। গত বছরের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ইউএস নেভি সিল টিমের সদস্যদের অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন। তারপর থেকে এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন মিশরীয় নাগরিক জাওয়াহিরি। ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যে তোমাকে হত্যার চেষ্টা করছে তার ওপর তোমাকে চড়াও হতে হবে। তার বিষয়ে তোমাকে গুরুত্ব দিতে হবে।” ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলা চালায় আল-কায়েদা। তাতে প্রায় তিন হাজারের মানুষ নিহত হয়। ওই হামলার পর সে বছর শেষের দিকে আল-কায়েদার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেনকে ধরতে আফগানিস্তানে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ওসামা বিন লাদেন নিহত হলেও প্রায় এক দশক আগে শুরু হওয়া আফগান যুদ্ধ এখনো চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৫৫১ ঘ.