মস্কো, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- রাশিয়ার রাজধানী মস্কোয় রোববার নবনির্বাচিত প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষ হয়েছে।
সোমবার তৃতীয় মেয়াদে পুতিনের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগে দিয়ে ছড়িয়ে পড়েছে এ বিক্ষোভ-সংঘর্ষ। প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও পরে বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়।
পুলিশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনি, বোরিস নেভসভ এবং নের্গেই উদালসভকে আটক করেছে এবং পুতিন বিরোধী বিক্ষোভের জবাবে পুতিনের সমর্থকরাও পাল্টা বক্ষোভ-মিছিল করছে বলে খবর পাওয়া গেছে।
রাশিয়াজুড়ে কয়েকটি শহরে পুতিনবিরোধী বিক্ষোভের পর দিন শেষে সহিংসতার ঘটনা ঘটে। ক্রেমলিনের কাছে একটি দ্বীপে পুতিনবিরোধী বিক্ষোভে ২০ হাজার মানুষ অংশ নেয় বলে জানিয়েছেন আয়োজকরা। তবে পুলিশ এ সংখ্যা ৮ হাজার বলে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৫ঘ.
bdnews24