২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন ছাড়ার অনুমতির অপেক্ষায় চেন গুয়াংচেং

বেইজিংয়ের হাসপাতালে বসে চীন ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর অনুমতি পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী চেন গুয়াংচেং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চীন, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বেইজিংয়ের হাসপাতালে বসে চীন ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর অনুমতি পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী চেন গুয়াংচেং। হাসপাতালে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। ওদিকে, তাকে কিভাবে যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করা যায় তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন কূটনীতিকরা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যেই জানিয়েছেন, চেনকে এখনই ভিসা দিতে প্রস্তুত ওয়াশিংটন। এনবিসি টেলিভিশনের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র চেনকে বিদেশে যেতে দেওয়া এবং নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ করতে দেওয়ার প্রতিশ্র“তিতে অটল থাকবে বলেই আশা করে যুক্তরাষ্ট্র। তিনি আরো বলেন, চেনের ভবিষ্যৎ আমেরিকাতেই গড়ে উঠবে বলে মনে করেন তিনি। চেনের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে এবং যুক্তরাষ্ট্রও এখনই তাকে ভিসা দিতে প্রস্তুত। পরিবারসহই তিনি সেখানে যেতে পারবেন। চীনে গৃহবন্দিত্ব থেকে পালিয়ে বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়ার পর চেন গত সপ্তাহে সেখান থেকে বেরিয়ে চাওয়িয়াং হাসপাতালে যান। চীনে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে নিরাপত্তাহীন বোধ করছেন জানিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইতোমধ্যে আশ্রয়ও চেয়েছেন তিনি। তার এ আবেদনের পর চীন কর্তৃপক্ষ প্রকাশ্যে তাকে বিদেশে পড়ার অনুমতি দেওয়ার আভাস দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪২ঘ.