২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ সন্ত্রাসী হামলার বিচার শুরু

বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে শনিবার কিউবার গুয়ানতানামো বে’র মার্কিন সামরিক আদালতে শুরু হয়েছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলায় অভিযুক্ত ৫ জনের বিচার। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

গুয়ানতানামো বে, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে শনিবার কিউবার গুয়ানতানামো বে’র মার্কিন সামরিক আদালতে শুরু হয়েছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলায় অভিযুক্ত ৫ জনের বিচার। শুনানির শুরুতেই বিচারকের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান ৯/১১ হামলার হোতা হিসাবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ এবং তার ৪ সহযোগী। বিচার শেষ হওয়ার আগেই মার্কিনিরা তাকে মেরে ফেলতে পারে বলে চেঁচিয়ে ওঠে একজন। ৫ জনই তাদের বিরুদ্ধে আনা খুন ও সন্ত্রাসের অভিযোগের বিরুদ্ধে আবেদন করতে অস্বীকৃতি জানায়। অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে। ৯ ঘণ্টার শুনানিতে অভিযুক্তরা প্রশ্নের উত্তর না দেওয়ায় ১২ জুন পর্যন্ত তাদের বিচার মুলতবি করা হয়েছে। পরবর্তী শুনানিতে তাদেরকে দোষ স্বীকার অথবা অস্বীকার করার ব্যাপারে আবেদন জানাতে বলা হবে। ৫ জনের বিরুদ্ধে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হয়ে যুদ্ধআইন ভঙ্গ করে খুন, ছিনতাই, সন্ত্রাসসহ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানো এবং ষড়যন্ত্র করার অভিযোগ আছে। অভিযুক্তদেরকে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বেসামরিক আদালতে বিচার করার চেষ্টা জনগণ ও মার্কিন কংগ্রেসের বিরোধিতার কারণে ব্যর্থ হওয়ায় সামরিক আদালতে তাদের এ বিচার শুরু হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৬৪৯ঘ.